ঢাবির সঙ্গে তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফোরাম’র সমঝোতা

০৯ জুন ২০২৬, ০৬:৪০ PM
তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাত দিনের তুরস্ক সফর শেষে আজ মঙ্গলবার (৯ জুন) দেশে ফিরেছেন। তিনি তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’র সভাপতির আমন্ত্রণে দেশটি সফর করেন এবং ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ যোগদান করেন। এ সময় প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তিনি।

তুরস্ক সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’ কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘জিরো ওয়েস্ট ফোরাম’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ, বেসরকারি খাত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এ একত্রিত হন। এ ফোরাম নীতি নির্ধারকদের জন্য বর্জ্যমুক্ত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনার একটি মঞ্চ তৈরি করে। এ ফোরাম বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি ও টেকসই পন্থা অন্বেষণে সহায়তা করবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থী কমছে, বাড়ছে বিদেশগামী ছাত্রছাত্রী

এছাড়া, সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

অ্যাকাডেমিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে সহ-শিক্ষামূলক যৌথ কার্যক্রম ও গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়েও তাঁরা আলোচনা করেন। এ বিষয়ে শিগগিরই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তাঁরা ঐকমত্যে পৌঁছেন।

ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9