জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির উপ-উপাচার্য

০৯ জুন ২০২৬, ০৫:৩৭ PM
অধ্যাপক ড. আবদুস সালাম

অধ্যাপক ড. আবদুস সালাম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ অর্জন করেছেন। পরিবেশ বিষয়ক গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদকে ভূষিত করা হয়েছে। এ বিষয়ে গত ৭ জুন প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এ সম্মানজনক পদক অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘অধ্যাপক ড. আবদুস সালামের এ অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং উপ-উপাচার্য (শিক্ষা) ড. আবদুস সালাম দীর্ঘদিন ধরে পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি বিষয়ক গবেষণার সঙ্গে সম্পৃক্ত। তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিও-রাড্ডা সেন্টারে হামলা ও লুটপাট রাষ্ট্রের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬