মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন ঢাবির ৩ শিক্ষার্থীর 

২৩ মে ২০২৬, ০২:১৬ PM
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করা ঢাবির ৩ শিক্ষার্থী

মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করা ঢাবির ৩ শিক্ষার্থী © সংগৃহীত

মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত ‘IEEE Electron Devices Technology and Manufacturing Conference (EDTM)’ শীর্ষক দশম আন্তর্জাতিক সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩জন শিক্ষার্থী চারটি গবেষণাপত্র উপস্থাপন করেছেন। তারা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেনের তত্ত্বাবধানে এসব গবেষণাপত্র উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের গবেষণার বিষয় ছিলো Organic FET-based ammonia sensing, Negative capacitance CFETs for ultra-scaled logic applications, Memristor I–V characteristics with cycle-to-cycle variability analysis and Negative capacitance organic electrochemical transistors for high-sensitivity pH sensing.

শিক্ষার্থীরা হলেন আফসানা আনজুম আখি, নাজমুল হাসান নাঈম এবং পিনক চৌধুরী মানিক। উল্লেখ্য, IEEE Electron Devices Society (EDS) আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ২৩টি দেশের ৭০০-এর বেশি গবেষক, শিক্ষাবিদ ও শিল্প পেশাজীবী অংশ নেন।

আরও পড়ুন: নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের বেতন কীভাবে বাড়বে? যা জানা যাচ্ছে

অনুষ্ঠানে Intel, Imec, GlobalFoundries, TSMC, Samsung I Micron-এর মতো শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানি ডিভাইস প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর উৎপাদনে নিজেদের অগ্রগতি তুলে ধরে। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিংহুয়া বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), আইআইটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর-এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের গবেষণা প্রবন্ধও সম্মেলনে উপস্থাপন করা হয়।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9