‎জাবিতে সাংবাদিকদের হেনস্তা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯ মে ২০২৬, ০৩:৫২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা, অকথ্য ভাষায় গালাগালি ও শারীরিকভাবে আঘাত করার চেষ্টার ঘটনায় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামসুল আলমকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎সোমবার (১৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিতে সদস্য-সচিব হিসেবে রয়েছেন জনসংযোগ অফিসের রিপোর্টার জনাব হাফিজুর রহমান।

‎অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. মো. আব্দুল হালিম (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) ও অধ্যাপক ড. শামসুন নাহার (মাইক্রোবায়োলজি বিভাগ)। ‎কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (১৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের একটি ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকরা হেনস্তার শিকার হন। এ সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালাগালি, মারমুখী হামলা এবং মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টির চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনগুলো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9