জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২১ হলে লাগানো হবে দুই হাজার গাছ

১৯ মে ২০২৬, ০১:২৫ PM
গাছ লাগানোর পর পানি দেওয়া হচ্ছে

গাছ লাগানোর পর পানি দেওয়া হচ্ছে © টিডিসি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ‘তরুপল্লভ’ ও ‘ব্র্যাক ব্যাংক’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে প্রায় দুই হাজার ঔষধি, ফলজ, শোভাবর্ধনকারী ও দেশি প্রজাতির গাছ রোপণ করা হবে।

‎মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে তরুপল্লভের সাধারণ সম্পাদক মুকারম হোসেন বলেন, ‘তরুপল্লভ গত ১৭ বছর ধরে উদ্ভিদ ও পরিবেশ নিয়ে কাজ করছে। এ বছর ব্র্যাক ব্যাংকের অর্থায়নে দেশের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেশীয় ও সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রজাতিকে গুরুত্ব দিয়ে গাছ লাগাচ্ছি।’

‎শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের খালি জায়গাগুলোকে কাজে লাগিয়ে বৃক্ষরোপণ করা হবে। এটি পরিবেশ সংরক্ষণে যেমন ভূমিকা রাখবে, তেমনি ক্যাম্পাসকে আরও নির্মল ও সৌন্দর্যমণ্ডিত করবে। এ উদ্যোগের জন্য তরুপল্লভ ও ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানাই।’

‎অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিহির লাল শাহ বলেন, ‘বাংলাদেশে প্রয়োজনীয় বনভূমির পরিমাণ ২৫ শতাংশ হলেও বর্তমানে তা ১০ শতাংশেরও কম। পরিবেশ রক্ষায় সবুজায়নের কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

‎এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ব্র্যাক ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও শহীদ সালাম বরকত হলের শিক্ষক, কর্মকর্তা হল সংসদের প্রতিনিধিরাসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে টেকসই সবুজায়ন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9