উচ্চশিক্ষা ও গবেষণায় ডিজিটাল সহযোগিতা বাড়াতে ঢাবি-বিডিরেন চুক্তি

১০ মে ২০২৬, ০৫:২৫ PM
সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সমঝোতা স্মারক স্বাক্ষরিত © জনসংযোগ

গবেষণা, বিজ্ঞান শিক্ষা এবং ডিজিটাল একাডেমিক রিসোর্স ব্যবহারে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত (এমওইউ) হয়েছে। আজ রবিবার (১০ মে) সকালে উপাচার্যের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তাওরিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ই-জার্নাল, ই-বুক, গবেষণা ডাটাবেজ, সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ডিজিটাল একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন। একই সঙ্গে গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।

সমঝোতা স্মারকে বলা হয়েছে, বিডিরেন দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষা-গবেষণা প্রতিষ্ঠানের জন্য উচ্চগতির নেটওয়ার্ক এবং ডিজিটাল রিসোর্স ব্যবহারের সুবিধা প্রদান করে আসছে। এই চুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ই-রিসোর্স ব্যবহারের সুযোগ পাবে।

চুক্তি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ই-রিসোর্স ও ডিজিটাল সেবা সাবস্ক্রাইব করতে পারবে এবং এ সংক্রান্ত পৃথক চুক্তি সম্পাদিত হবে। এছাড়া গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬