ফেক আইডি থেকে চবি ছাত্রীর ছবি ফেসবুকে, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

০৩ মে ২০২৬, ১০:৩৮ PM , আপডেট: ০৩ মে ২০২৬, ১০:৪৩ PM
শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিন

শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিন © সংগৃহীত

ফেসবুকের ফেক আইডি থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ ও হুমকিমূলক বার্তা পাঠিয়ে ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। আজ রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন প্রাণিবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রী।

অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন। তিনি বলেন, একজন ছাত্রী অভিযোগ দিয়েছে। যার নামে অভিযোগ দেওয়া হয়েছে তার বক্তব্য আমরা শুনবো, তারপর বিষয়টি নিয়ে কী ব্যবস্থা নেওয়া যায় পরবর্তীতে জানানো হবে।

তবে, অভিযোগের বিষয়টি পুরোপুরি মিথ্যা দাবি করে করে ছাত্রদল শামীম উদ্দিন বলেন, আমি এসব কিছুর সাথে কোনোভাবেই জড়িত না। এর কোনো তথ্য প্রমাণ নাই। পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগটি করা হয়েছে।

প্রক্টর বরাবর দেওয়া অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, একই বিভাগের সিনিয়র শিক্ষার্থী শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম উদ্দিন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। গত কয়েক বছর ধরে ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে নোংরা ও অশ্লীল মন্তব্য করে আসছে। এমনকি আমার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে।

অভিযোগপত্রে তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি নিয়ে পূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। তবে এরপরও হয়রানি বন্ধ হয়নি; বরং নতুন করে ফেক অ্যাকাউন্ট খুলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ গত ২ মে একটি ফেক একটি ফেসবুক আইডি থেকে তার ইনবক্সে হুমকিমূলক বার্তা পাঠানো হয়। অভিযোগকারী শিক্ষার্থীর ধারণা, পূর্বে অভিযুক্ত ব্যক্তিই এ ঘটনার সঙ্গে জড়িত।

অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, এই ঘটনাগুলো আমার ব্যক্তিগত নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আমার পরিবারও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৭০৫০এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9