ডাকসু ভবনের ক্যাফেটেরিয়া

‘পচা মাংস রান্নার খবর কেন দিয়েছিস’ বলে বাবুর্চিকে মারধর ঢাবি কর্মচারীর

০৩ মে ২০২৬, ০৮:৫২ PM , আপডেট: ০৩ মে ২০২৬, ০৯:২৫ PM
বামে মারধরে অভিযুক্ত ইমরান হোসেন করিম ও বামে ভুক্তভোগী

বামে মারধরে অভিযুক্ত ইমরান হোসেন করিম ও বামে ভুক্তভোগী © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভবনের কলা ভবন ক্যাফেট্যারিয়ায় ‘পচা মাংস রান্নার তথ্য সাংবাদিক ও প্রশাসনকে জানিয়ে দেওয়ার’ অভিযোগ এনে বাবুর্চিকে বাসা থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২ মে) সন্ধ্যায় টিএসসি ক্যাফেটেরিয়ার রান্নাঘর ও গেস্ট হাউসের পেছনে এই মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কলা ভবন ক্যাফেটেরিয়ার সহকারী বাবুর্চি রুমেন হোসেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামের অ্যাটেনডেন্ট কাম জেনারেল হেলপার মো. ইমরান হোসেন করিমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে রুমনকে ফোনে ডেকে আনেন টিএসসি ক্যাফেটেরিয়ার সহকারী বাবুর্চি মো. নাজমুল করিম।

ভুক্তভোগী রুমেন হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টিএসসির যে জায়গাটাতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না সেখানে আমাকে আসতে বলে নাজমুল ভাই, সেখানে যাওয়ার পরপরই তারা আমাকে মারধর শুরু করে। ইমরান করিম আমাকে চড়-থাপ্পড় দিতে থাকে এবং এক পর্যায়ে সে আমাকে ঘুষিও মারে। আমি অনেক চিৎকার করি এবং বাঁচার চেষ্টা করি। আমার চিৎকারে আশেপাশে থেকে লোকজন ছুটে আসে। তখন সেখানে কাঁচের প্লেট ছিল, করিম সেই প্লেট দিয়ে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আমি কোনোভাবে হাত দিয়ে তা ঠেকিয়ে দিই। 

ভুক্তভোগী রুমেন আরও বলেন, তারা আমাকে কেন মারছে জিজ্ঞেস করলে তারা বলে, তুই পচা মাংসের খবর কেন দিয়েছিস? এটা বাইরে জানালি কেন? আমি অবাক হয়ে বললাম যে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমি সকালে এবং বিকালেও অফিসে ছিলাম।

তিনি আরও বলেন, ফ্রিজে কিছু মাংস ছিল যা রান্নার জন্য আমি বের করেছিলাম। কিন্তু আমি যখন দেখলাম যে মাংসগুলো পচে গেছে, তখন আমি সেগুলো রান্না না করার সিদ্ধান্ত নিই এবং ফেলে দিই। এটাই ছিল আমার কাজ। কিন্তু তারা মনে করেছে যে আমি এই পচা মাংসের খবর বাইরে ছড়িয়ে দিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।

মারামারি ঘটনাটি পরিকল্পিত উল্লেখ করে ভুক্তভোগী বলেন, তারা আমাকে এমন জায়গায় ডেকে নিয়ে গেছে যেখানে ক্যামেরা নেই যেন তাদের কুকর্মের কোনো প্রমাণ না থাকে। তারা আমাকে মারধর করার পর হুমকিও দিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমরান করিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ওর (বাবুর্চি রুমেন) সাথে আগে থেকেই ঝামেলা হয়েছে। ও (বাবুর্চি রুমেন) এসেই অ্যাগ্রেসিভ ভাব দেখাইছে, চিল্লাপাল্লা শুরু করছে। ও (বাবুর্চি রুমেন) যদি আমার কলার না ধরতো তাহলে আমি হাত তুলতাম না।

মারামারির সময় পচা মাংসের তথ্য জানিয়ে দেওয়ার অভিযোগ তুলে গায়ে হাত তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, না! পচা মাংসের কোনো বিষয় না। ও রুমেন আমাদের বিপক্ষ গ্রুপের রাজনীতি করে। আমরা ওরে বারবার ডাকছি যে আমাদের গ্রুপে আসো আমাদের সাথে থাকো। ও শুনে না। এই নিয়ে তিন চার বছর ধরে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিয়ে আমরা ওকে কথা বলার জন্য ডাকি।

তিনি আরও বলেন, পচা মাংসের কথা একবারও হয় নাই। পচা মাংসের ইস্যুটা ও (রুমেন) বানাইছে।  ও (রুমেন) টিএসসি অফিসে গিয়ে অভিযোগ জানিয়েছে পচা মাংসের কথা। 

রুমেনকে কল দিয়ে ঘটনা স্থলে আনা ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথমে ‘এটা একদম ভুয়া কথা’ বলে অস্বীকার করলেও মারামারির বিষয়টি স্বীকার করে নাজমুল করিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুইজনের মধ্যে মারামারি হয়েছে। যখন করিম ভাইয়ের মোবাইল নিয়ে ভেঙে ফেলছে করিম ভাইও তিন-চারটা থাপ্পড় মারছে।

ফোন দিয়ে ভুক্তভোগী  রুমেন হোসেনকে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করিমের ( ইমরান হোসেন) সাথে একটা বিষয় ( রাজনৈতিক দ্বন্দ্ব)  নিয়া ওর (রুমেন) সাথে ঝামেলা হয়েছে। করিম ভাইয়ের মোবাইলে টাকা ছিল না, উনি (ইমরান হোসেন) আমারে ফোন দিতে বলছে। ঐ বিষয় নিয়ে জিজ্ঞেস করার জন্য ফোন দিয়ে আসতে বলেছি। 

ভুক্তভোগী রুমেন হোসেনকে নাজমুল করিমের কল দিয়ে ডেকে আনার বিষয়ে মো ইমরান হোসেন (করিম) বলেন, আমি ডাকলে সে আসত না তাই নাজমুলকে দিয়ে তাকে ডেকে এনেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা টিএসসির ইস্যু এটা আমার আওতাভুক্ত না। এরা যেহেতু টিএসসির স্টাফ, টিএসসির পরিচালককে অভিযোগ দেয়, উনি উদ্যোগ নেবেন। উনার উদ্যোগ নেওয়া উচিত।

এই ক্যাফেট্যারিয়াটি পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাবির টিএসসি। এ বিষয়ে টিএসসির পরিচালক (ভারপ্রাপ্ত) ফারজানা বাশার দ্য ডেইলি ক্যাম্পাস কে বলেন, আমার কাছে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নেব।

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৭০৫০এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9