চবিতে চালু হচ্ছে পেপারলেস পেমেন্ট সিস্টেম

২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ PM
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংক পিএলসি’র  অনলাইনে সকল বিল পেমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংক পিএলসি’র অনলাইনে সকল বিল পেমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (চাকসু) উদ্যোগে পেপারলেস পেমেন্ট সিস্টেম চালু হয়েছে। এতে শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বিল অনলাইনে পেমেন্ট করতে পারবে।

সোমবার (২৭ এপ্রিল) চাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংক পিএলসি’র সহযোগিতায় অনলাইনে সকল বিল পেমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের পরবর্তী ২০২৪ সালের বিশ্ববিদ্যালয় দিবসে (১৮ নভেম্বর) চবির ব্যাংকিং সেবা প্রথমবারের মতো অনলাইন যুগে প্রবেশ করে। কিন্তু এতে শিক্ষার্থীদের ভোগান্তি লাগব হয়নি।

শিক্ষার্থীরা সোনালী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিল পেমেন্ট করতে পারলেও, পরবর্তীতে সেই পেমেন্টের কপি আবার ব্যাংকে জমা দিতে লাইন ধরে দাঁড়াতে হতো। এবার থেকে তা আর করতে হবে না বলে জানিয়েছেন চাকসু নেতৃবৃন্দ।

এ বিষয়ে পেপারলেস পেমেন্ট সিস্টেম উদ্যোগ সমন্বয় করা চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য সকল ধরনের ফি ও বিল পরিশোধ করতে এতদিন শিক্ষার্থীদের ব্যাংকের লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো।

পরবর্তীতে জুলাই আন্দোলনের পর আমাদের দাবির মুখে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু হলেও পেমেন্ট বিলের স্লিপ লাইন ধরে ব্যাংকে জমা দিতে হতো। যা যে লাউ সেই কদু ছিলো। এতে যেমন সময়ের অপচয় হতো, তেমনি তৈরি হতো অপ্রয়োজনীয় ভোগান্তি; আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করার, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনলাইন বিল পেমেন্ট সিস্টেম চালু করতে পেরেছি। এখন শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের বিল পেমেন্ট করতে পারবে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9