চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

০২ এপ্রিল ২০২৬, ০৩:০২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে আগামী ৩ মে। এই শিক্ষাবর্ষ থেকেই চবিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি।     

বৃহস্পতিবার (২ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস.এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এ ছাড়া বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী মে মাসের ৩ তারিখ থেকে আমরা ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও আমরা এই সেশন থেকেই সেমিস্টার চালু করছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার ২ নং সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরুর তারিখ আগামী ৩ মে নির্ধারণ করা হয়েছে। স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের উদ্যোগে সব বিভাগ/ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম একই তারিখে অনুষ্ঠিত হবে। 

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬