জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা, ২৫ হাজার টাকায় মীমাংসা

২৯ মার্চ ২০২৬, ০৭:০০ PM
অভিযুক্ত ঠিকানা পরিবহনের বাস আটক করে সংক্ষুদ্ধ শিক্ষার্থীরা

অভিযুক্ত ঠিকানা পরিবহনের বাস আটক করে সংক্ষুদ্ধ শিক্ষার্থীরা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আটক রাখা ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস ১৬ ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার পর ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের ভিত্তিতে এ মীমাংসা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন মালিকপক্ষ, ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা অংশ নেন।

ভুক্তভোগী ৫৩তম আবর্তনের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আল মামুন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশমাইল এলাকা থেকে ‘ঠিকানা পরিবহন’-এর একটি বাসে ওঠেন। ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং জাবির শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার হাঁটু, হাত ও মাথায় আঘাত লাগে।

‘ঠিকানা’ পরিবহনের ম্যানেজার মো. কবির হোসাইন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “এ ধরনের ঘটনা আমাদের জন্য কাম্য নয়। আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসা ও অন্যান্য খরচের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেছি। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে আমরা মালিকদের সঙ্গে আলোচনা করব।”

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের প্রতিশ্রুতি দিয়েছে। ক্ষতিপূরণের মধ্যে চিকিৎসা ব্যয় (এক্স-রে, সিটি স্ক্যান ও ওষুধসহ) ১২ হাজার টাকা এবং এক মাসের খরচ ১৩ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও জানান, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আলোচনা করে এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান করা হবে।

এসময় সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৮ মার্চ) রাতে উক্ত ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে ছয়টি বাস আটক করে।

ট্যাগ: জাবি
আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের ৫ প্রতিনিধি যাচ্ছেন সচিবালয়ে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬