ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের গ্রামের বাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি কোটি ছুঁইছুঁই

২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ PM
ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ মার্চ) ভোরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সিংজুরী গ্রামে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ দলিলাদিসহ প্রায় কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, আজ ভোর পাঁচটার আগ মুহুর্তে ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এতে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে শয়নকক্ষসহ ডাইনিং চেয়ার, টেবিল, আলমারি, সুটকেস, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, সকলের পোষাক, নগদ টাকা, খাদ্যশস্য, গুরুত্বপূর্ণ দলিলাদি পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া ড. হিমাদ্রি শেখরের দুই ভাই শিশির কান্তি চক্রবর্তী ও প্রণবেন্দু চক্রবর্তী (দুজনেই প্রধান শিক্ষক) এবং তাদের স্ত্রীদের (উভয়েই শিক্ষক) অফিসিয়াল-একাডেমিক কাগজপত্রও (সার্টিফিকেট ইত্যাদি) পুড়ে ছাই হয়ে গেছে।

ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগুন লাগার পরপরই কিছু বুঝে উঠার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। এই ঘটনায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করছি।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬