সৌন্দর্যহীন অবস্থায় জাবির প্রধান ফটক, নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ PM
ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন জাবির প্রধান ফটকের পাশে পার্কিং করে রাখা হয়েছে মোটরসাইকেল

ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন জাবির প্রধান ফটকের পাশে পার্কিং করে রাখা হয়েছে মোটরসাইকেল © টিডিসি

দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পরিবেশ ও শিক্ষার অনুকূল আবহাওয়ার জন্য পরিচিত জাবি। যার ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন প্রধান ফটকই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়ে আজ চরম সৌন্দর্যহীন অবস্থায় পড়ে আছে।

সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের প্রবেশদ্বারেই ওপরেই নেই বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত কোনো নামফলক বা পরিচয় চিহ্ন। ফটকের সঙ্গে আড়াল করে লেখা ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ অপরিচ্ছন্ন পরিবেশ ও সাজসজ্জার অভাবে তেমন দৃষ্টিনন্দন নয়। ফটকের প্রবেশদ্বারেই সরু রাস্তা, অপরিচ্ছন্ন পরিবেশ ও পার্কিংয়ে রাখা যানবাহনের জন্য শিক্ষার্থীদের প্রবেশপথেই সমস্যার সম্মুখীন হতে হয়। প্রধান ফটকের দুটি গেট থাকলেও একটি গেট সব সময় বন্ধ থাকে। এতে অন্য গেট দিয়ে একই সঙ্গে প্রবেশ ও বাহির হতে হয়। তা ছাড়া প্রবেশদ্বারেই রিকশা, অটো, ভ্যান, কার্ড সব সময়ই দাঁড়িয়ে থাকায় অন্য কোনো গাড়ি আসতেই যানজটের সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রধান এই ফটক দিয়েই প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বহিরাগতরা যাতায়াত করেন। কিন্তু ফটকের বর্তমান বেহাল দশা জাবির সৌন্দর্য ও মর্যাদার সঙ্গে একেবারেই বেমানান বলে মনে করছেন শিক্ষার্থীরা। প্রধান ফটকের প্রবেশদ্বারের ওপরে নামফলক বসানোসহ রাস্তা চড়া করা ও রিকশা, কার্ডের জন্য পার্কিং ব্যবস্থা করার দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জাবি হলেও এর মেইন গেট পরিচিত অপরপাশের ডেইরি ফার্মের জন্য। মানুষ জানেই না এটা যে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। শুধু দৃষ্টিনন্দন কোনো নামফলক বা তেমন পরিচিতি কিছু না থাকায়। যা নাম লেখা তা-ও এমনভাবে যা মানুষের দৃষ্টিকটুর বাহিরে থাকে। প্রধান ফটকের এই অবস্থা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। নতুন আগত শিক্ষার্থী, অভিভাবক কিংবা অতিথিদের কাছে আমাদের জন্য এটি বিব্রতকরও।’

আরেক নারী শিক্ষার্থী বলেন, মেইন গেটের রাস্তা খুবই সরু। তার ওপর সব সময় রাস্তার ওপর কার্ড, রিকশা দাঁড়িয়ে থাকে। শিক্ষার্থীদের চলাচলের জন্য ফুটপাত কিংবা কার্ড, রিকশাগুলোর জন্য কোনো সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নেই। এতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথেই চলাচলে সুবিধায় পড়তে হয়।

প্রধান ফটকের নিরাপত্তা শাখার গার্ড বলেন, ‘প্রবেশের রাস্তা সরু হওয়ায় একটির জায়গায় দুটি গাড়ি এলেই যানজটির সৃষ্টি হয়। তার ওপর রাস্তায় দাঁড়িয়ে থাকা বড় বড় কার্ডও রিকশাগুলোর জন্য আরও বেশি সমস্যা হয়। গেটের ওপর তেমন করে নাম লেখা না থাকায় প্রায়ই মানুষ এসে জিজ্ঞাসা করে মেইন গেট কোনটি? বিশেষ করে ভর্তি পরীক্ষার সময়।

এ বিষয়ে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, দীর্ঘদিন ধরে মেইন গেটের প্রবেশদ্বারের সরু রাস্তা নিয়ে শিক্ষার্থীরা ভোগান্তিতে রয়েছে। এ ছাড়া তেমন নামফলক নেই। যেখানে নাম লেখা সে বাগানেরও সঠিক পরিচর্যা করা হচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন বাজেট স্বল্পতার জন্য কাজ করতে পারছেন না। তবে অতিদ্রুত কাজ করবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, প্রধান ফটকের সৌন্দর্য বৃদ্ধিতে নানান প্রদক্ষেপ নেওয়া হয়েছে। এর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখা জায়গায়ও সুন্দর ফুলের বাগান করে সাজিয়ে রাখা হয়েছে। বাগান ও গেট-সংলগ্ন জায়গা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্মচারীও নিয়োগ আছে। শিক্ষার্থীদের সুবিধার্থে গেটের পাশে সাইকেল বাইক পার্কিংয়ের জায়গাও করা হয়েছে।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9