ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য এখনও বাস্তবায়িত হয়নি: চবি উপাচার্য

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ PM
ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য এখনও বাস্তবায়িত হয়নি: চবি উপাচার্য

ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য এখনও বাস্তবায়িত হয়নি: চবি উপাচার্য © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ভাষা আন্দোলনের মহান উদ্দেশ্য আমরা এখনও পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। ভাষা আন্দোলনের মূল লক্ষ্য ছিল সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ বছরেও তা সম্ভব হয়নি।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

এসময় উপাচার্য বলেন, দেশে ক্রমবর্ধমান ইংরেজি স্কুলের সংখ্যা আন্তর্জাতিক বাস্তবতায় প্রশংসনীয়। তবে বাংলার প্রতি সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। এছাড়া, আন্তর্জাতিকভাবে বাংলার স্বীকৃতি থাকা সত্ত্বেও আমরা তা পর্যাপ্তভাবে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে পারছি না। নিজস্ব ভাষা ব্যবহার করে অন্যান্য দেশ উন্নতি করছে। উন্নয়নের জন্য ইংরেজি শিক্ষা প্রয়োজন হলেও বাংলার গুরুত্ব ভুলে যাওয়া উচিত নয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চবি প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী সমিতি, সাংবাদিক সমিতি, চাকসু ও হল সংসদ, বিভিন্ন জেলা স্টুডেন্ট এসোসিয়েশনসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদ মিনার থেকে একটি শোক র‍্যালি বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬