রাবিতে নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ PM
‘নজরুল চর্চা কেন্দ্র’ উদ্বোধনে অতিথিবৃন্দ

‘নজরুল চর্চা কেন্দ্র’ উদ্বোধনে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন চর্চার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এই প্রথম ‘নজরুল চর্চা কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়েছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নজরুল চর্চা কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি বা সাহিত্যিক নন, তিনি বাঙালির জাতীয় জীবনে এক অনন্য প্রেরণার নাম। তার সাহিত্য, সংগীত ও দর্শনে বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম এবং অসাম্প্রদায়িকতার শক্তিশালী প্রকাশ রয়েছে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, নজরুল চর্চা কেন্দ্র সত্যিকার অর্থেই অবহেলিত হয়েছে। অনেক জায়গায় রবীন্দ্রনাথ চর্চা কেন্দ্র থাকলেও নজরুল চর্চা কেন্দ্র নেই। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। কিন্তু নানা কারণে নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ সব জায়গায় যথাযথভাবে দেখা যায় না।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, নজরুল চর্চা কেন্দ্রের কার্যক্রম বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করেছেন। এটির বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এ কাজে অনেকে পরিশ্রম করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ এবং জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাপাখানার প্রশাসক ড. মাহফুজুর রহমান আকন্দ।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬