ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন

১৬ জানুয়ারি ২০২৬, ০৫:০১ AM
ঢাবির মুহসীন হলে ক্সারসাইজ জোন ও বাইক ওয়াশার স্টেশন উদ্বোধন

ঢাবির মুহসীন হলে ক্সারসাইজ জোন ও বাইক ওয়াশার স্টেশন উদ্বোধন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে একটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন ও একটি বাইক ওয়াশার স্টেশন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় হলের প্রভোস্ট অধ্যাপক সিরাজুল ইসলাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম আনুষ্ঠানিকভাবে এ জোনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোনটির আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান নিশান গ্রুপের চেয়ারম্যান রাশেদুল ইসলাম মাসুদ বলেন, আমি নিজেও একসময় এই হলের শিক্ষার্থী ছিলাম। তাই হলের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। সেই ধারাবাহিকতায় এখানে সামান্য অংশীদার হতে পেরে আনন্দিত। অতীতে উনিশের ডাকসুতে হল সংসদের প্রতিনিধিরা বিভিন্ন সময় সহযোগিতার অর্থ যথাযথভাবে ব্যবহার করেনি। তবে এবার এমন একটি সুন্দর আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। যে অর্থ দিয়েছি, তার পুরোপুরি সদ্ব্যবহার ও আউটপুট দেখে বিস্মিত হয়েছি।

এ সময় ছাত্রলীগের নির্যাতনের শিকার মুহসীন হলের সাবেক শিক্ষার্থী রাকিবুল ইসলামকে উদ্দেশ্য করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, এই নতুন বাংলাদেশের অংশীদার আমরা সবাই। অসংখ্য শহীদ এবং পঙ্গুত্ববরণকারী গাজীদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। রাকিব ভাই ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে এখনও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। এই দেশ আমাদের সবাইকে মিলেই গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হল সংসদের জিএস রাফিদ হাসান সাফওয়ান, এজিএস আব্দুল মজিদ, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আতিকুল্লাহ জুবায়ের, সদস্য সগীর বিন ইসমাইল, সাইফ জাওয়াদ, মো. ফেরদাউস, মুশফিকুজ্জামানসহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950