ঢাবিতে মুজিব-ফজিলাতুন্নেছাসহ ৫ হল-আবাসিক ভবনের নাম বদলানোর সিদ্ধান্ত

০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:০০ PM
শেখ মুজিব হল ও ঢাবি লোগো

শেখ মুজিব হল ও ঢাবি লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসহ শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি আবাসিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সিন্ডিকেট সভাপতি ও ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, চূড়ান্তভাবে এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সভায়। ফলে সিন্ডিকেট সভার সিদ্ধান্তটি এখন সেখানে পাঠানো হবে এবং সিনেটের সভায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্তের মধ্যে রয়েছে দুটি আবাসিক হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার। এগুলো হলো— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নাম পরিবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) লিখিতভাবে অনুরোধ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য সভার সিদ্ধান্ত শেষে বিষয়টি আজ সিন্ডিকেটের সভায় উঠেছে। সেখানে নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে কথা হয়েছে। 

তিনি বলেন, নিয়ম অনুযায়ী, চূড়ান্তভাবে এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় সিনেটের সভায়। কেননা সিন্ডিকেটের সেটি করার এখতিয়ার নেই। তাই বিষয়টি সিনেটের সভায় প্রেরণ করা হবে এবং সেখানেই নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শতবর্ষী  ৮ শতাধিক স্কুলের তালিকা করল মাউশি, দেখুন এখানে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের ঐতিহাসিক চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ সংকট: তীব্র জনভোগান্তি, বড় চ্যালেঞ্জে সর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, ক্যাম্পাসে নিরবচ্ছ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের বয়স-পরিচয়ে পুলিশের তথ্যে একাধি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬