সড়ক দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতার মৃত্যু

০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ PM
মোহাম্মদ আরিফুল ইসলাম

মোহাম্মদ আরিফুল ইসলাম © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিনদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত মোহাম্মদ আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত শনিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আরিফ। ওইদিন দুর্ঘটনার স্থানেই মারা যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন চৌধুরী (৪২)। নিহত এমরান ও আরিফ সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দলীয় সভা শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এমরান চৌধুরী ও আরিফ। চারিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চান্দের গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এমরান ও আরিফ। পরে স্থানীয়রা এমরানকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আরিফে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চবি ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। সর্বশেষ তাকে আজকে নগরীর এভারকেয়ার হাসপাতাল থেকে চমেকে স্থানান্তর করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আরিফ একজন ভালো ছেলে ছিলো। দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথে তার চাচা হাটহাজারী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান হোসেনসহ মোটরসাইকেল এক্সিডেন্ট করে। এমরান হোসেন ওইদিনই মারা যান এবং আরিফকে নগরীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আজ আরিফকে পুনরায় চমেকে নেওয়া হলে আমরা তার মৃত্যুর খবর পায়। আমরা তাকে দেখার জন্য হাসপাতালের দিকে যাচ্ছি।

গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬