ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যুক্ত হলো ২৯টি আন্তর্জাতিক ই-রিসোর্স

০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি

ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিক মানসম্পন্ন ২৯টি ই-রিসোর্স সাবস্ক্রাইব করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ। গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত কমিটির সভায় এসব ই-রিসোর্স ক্রয় ও সাবস্ক্রিপশনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন:ঢাবিতে বিজয়ের মাস উদযাপনে আলোকসজ্জা ১৫ ও ১৬ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে ই-জার্নাল, ই-বুক, ডাটাবেজ, এনসাইক্লোপিডিয়া, ডিরেক্টরি ও রিসার্চ টুলসসহ মোট ২৯টি আন্তর্জাতিক মানের ই-রিসোর্স সাবস্ক্রাইব করা হয়েছে। এসব রিসোর্সের মধ্যে রয়েছে  American Institute of Physics (AIP), American Society for Civil Engineers (ASCE), American society of Agriculture and Biological Engineers (ASABE), American society of Mechanical Engineers (ASME), Cambridge University Press (CUP), De Gruyter Journal, EBSCO including CMMC, Grove Art Online Include Benezit Dictionary of Artists, HeinOnline Academic Core Collection, Nature Research, Emerald Insight, IEEE Xplore Digital Library, Indian Journals, International Forestry Review, Institute of Physics (IOP), JSTOR, Manupatra for Online Database Access, MAX Planck Encyclopedia of Comparative Constitutional Law, Oxford Journals, Project MUSE, Royal Society for Chemistry (RSC), Scientific American, SciFinder, Southeast Asian archive, Springer, Wiley Online Library ও  Turnitin iThenticate PG 2.0 ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ব্যবহারকারীদের জন্য রিমোট অ্যাক্সেস সুবিধার্থে  EZproxy সেবা চালু রয়েছে। পাশাপাশি  Research4Life -এর আওতায়  HINARI, AGORA, OARE, ARDI I GAOLI প্ল্যাটফর্ম থেকেও গবেষণা উপকরণ ব্যবহার করা যাবে।

ই-বুকসের জন্য ১৪টি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক বই সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে  Cambridge eBooks Online, De Gruyter LIS Books Collection, Elsevier, JSTOR, Oxford Scholarship Online, Pearson, Project MUSE books, SAGE, Springer, Taylor and Francis, World Scientific I Wiley Online| Z‡e ACS eBooks Complete  ও  McGraw Hill  ই-বুকস সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেগণ এসব ই-রিসোর্স তাদের নিয়মিত পাঠদান, গবেষণা ও একাডেমিক কাজে ব্যবহার করতে পারবেন। গ্রন্থাগারের সকল সেবা সম্পর্কে বিস্তারিত জানতে  https://du.ac.bd/offices/LIB অথবা www.library.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়েছে।

 

 

 

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9