অ্যাম্বুলেন্স-এক্সরে-ইসিজিসহ আধুনিক সরঞ্জাম যুক্ত হচ্ছে ঢাবি মেডিকেল সেন্টারে

০২ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ PM
ঢাবির শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার পরিদর্শনে যান উপাচার্য ও টিকার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা

ঢাবির শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার পরিদর্শনে যান উপাচার্য ও টিকার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও জরুরি চিকিৎসা সেবা জোরদার করতে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকার চলমান প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সোমবার (১ ডিসেম্বর) পরিদর্শনে যান তিনি। এ সময় মেডিকেল সেন্টার অ্যাম্বুলেন্স-এক্সরে-ইসিজিসহ আধুনিক সরঞ্জামে সমৃদ্ধ হচ্ছে বলে জানানো হয়।

উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর আলী, টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিকা) বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দারসহ বিভিন্ন হল সংসদের নেতারা।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় ইতোমধ্যে একটি আধুনিক অ্যাম্বুলেন্স, ১০টি এয়ার কন্ডিশনার, এক্স-রে ও ইসিজি মেশিন, এনালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্কসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র প্রদান করা হয়েছে। এছাড়া নিচতলায় ইমার্জেন্সি ইউনিট স্থাপন সম্পন্ন হয়েছে। বাকি সংস্কার কাজ দ্রুত দৃশ্যমান হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: ঢাবির আরও তিন ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

এদিকে রোটারি ক্লাব অব গুলশান টাইগার্স-এর পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে একটি আরও ওয়াটারা ফিল্টার হস্তান্তর করা হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল করিম ফিল্টারটি শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসারের কাছে তুলে দেন। এতে প্রতি ঘণ্টায় ২০০ জিপিডি বিশুদ্ধ পানি সরবরাহ করবে, যা সেবাগ্রহীতাদের উপকারে আসবে।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরঞ্জাম, অ্যাম্বুলেন্স ও ইমার্জেন্সি ইউনিট যুক্ত হওয়ায় সেবার মান আরও উন্নত হবে। তিনি এ প্রকল্পে সহযোগিতার জন্য টিকা ও রোটারি ক্লাব অব গুলশান টাইগার্সকে ধন্যবাদ জানান।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9