শিক্ষা-গবেষণায় ঢাবির সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান

০১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ PM
ঢাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খানের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খানের সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খান। আজ আজ সোমবার (১ ডিসেম্বর) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে কমিশনের ৬ সদস্যের প্রতিনিধি দলের পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে তিনি বিশ্বের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান।

অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9