বিজয় র‍্যালি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৩ AM
ঢাবি লোগো

ঢাবি লোগো © টিডিসি ফটো

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হবে। রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যালিতে অংশ নিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হতে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময় সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর নেতৃত্বে অপরাজেয় বাংলা থেকে বিজয় র‍্যালিটি শুরু হয়ে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন পর্যন্ত গিয়ে পৌঁছাবে।

স্মৃতি চিরন্তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য র‍্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬