ঢাবির হল খুলছে ২৮ ডিসেম্বর, শুরু হবে ক্লাসও

০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো আগামী ২৮ ডিসেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন থেকেই ক্লাস শুরুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রাখার পাশাপাশি আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়। ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিখন ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাস আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

সভায় ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষাসমূহ পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগসমূহ পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে।

সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।

বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬