৭ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ চালু

২৩ নভেম্বর ২০২৫, ১২:৩৭ AM
রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা

রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা © টিডিসি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ের দাবিতে ও পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। ৭ ঘণ্টা পর রাত সাড়ে দশটায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ-এর আশ্বাসে অবরোধ স্থগিত করলেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে  ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে রাজশাহীর সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

এসময় 'এক দিন তিন চার পিএসসি সৈরাচার', 'সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস?', 'সময় চাই সময় চাই যৌক্তিক সময় চাই', 'আমার ভাই অনশনে পিসএসসি কী করে?', 'আমার ভাই অনশনে, মাহফুজ কী করে?', 'অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন', 'অ্যাকশন অ্যাকশন ছাত্রসমাজের অ্যাকশন', 'সৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' এমনসব স্লোগান দেন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর ও উপাচার্য এসে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেন। তবে তখনও তারা আন্দোলন চালিয়ে যান। পরবর্তীকালে পশ্চিমাঞ্চলের রেলওয়ে মহাপরিচালক এসে তাদের আশ্বাস দিলে তারা অবরোধ স্থগিত করেন। 

অবরোধ শেষে আন্দোলনরত সাব্বির নামের এক শিক্ষার্থী বলেন, একটু আগে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক এসেছিলেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আজ রাতের মধ্যে একটা ফলাফল আসবে। পিএসসি মিটিং করছে বলে জানিয়েছেন তিনি। আমরা তার কথায় আজ আন্দোলন স্থগিত করছি। তবে আজ রাতে যদি কোনো পজিটিভ রেজাল্ট না আসে আমরা আবার আগামীকাল আন্দোলনে বসব। 

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, বর্তমানে রেল যোগাযোগ নরমাল আছে। তবে সব ট্রেন লেইটে চলবে। যেহেতু সিডিউল বিপর্যয় হয়েছে তো সব ট্রেনের অফ ডে না আসা পর্যন্ত সব ট্রেন লেটে চলবে। 

দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন, চালক আহত
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই আল্ট্রাসনোগ্রামে গর্ভে যমজ সন্তান, সিজারের পর দিল একটি—…
  • ০৭ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ২ 
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে মিলবে ২ কোটি ডলার : ঘো…
  • ০৭ নভেম্বর ২০২৬
সিলেট টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950