ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে: ডাকসুর জিএস

২২ নভেম্বর ২০২৫, ০৯:০৪ PM
এসএম ফরহাদ

এসএম ফরহাদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এসএম ফরহাদ বলেছেন, বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে। আজ শনিবার (২২ নভেম্বর) ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ফেসবুক পোস্টে ফরহাদ বলেন, এভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলতে পারে না। আবাসিক ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের নিয়ে সব আবাসিক ভবনের বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং সেই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে।

প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষগুলোকে অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে সেখানকার শিক্ষার্থীদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। পাশাপাশি অন্যান্য ভবন ও কক্ষগুলো দ্রুত সংস্কার করতে হবে।  

পর পর দুদিন ভূমিকম্প পরবর্তী শিক্ষার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষ থেকে স্থানান্তর প্রক্রিয়া চুড়ান্ত না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে। হাজার হাজার শিক্ষার্থীদের জীবনে নিরাপত্তার চেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা গুরুত্বপূর্ণ হতে পারে না। প্রশাসন যদি শিক্ষার্থীদের কথা না ভেবে জরুরি পদক্ষেপ না নেয়, তাহলে ডাকসু শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে বাধ্য করবে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬