ঢাবিতে ছাত্রলীগের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনা

১৩ মে ২০১৯, ০৭:১০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিলের প্রায় ১১ মাস পর কেন্দ্রীয় কমিটি কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে ৩০১সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়। তবে  চাকরিজীবী, নিষ্ক্রিয়, বিবাহিত, অছাত্র, মাদক মামলার আসামী, হত্যা মামলার আসামীসহ নানা অপরাধীরা নতুন কমিটি স্থান পেয়েছে বলে দাবি করে বিক্ষোভ করছে পদ বঞ্চিতরা। তারা  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করতেছে।

অপরদিকে বিক্ষোভকারী ছাত্রলীগের নেতাদের ছাত্রদল ও ছাত্রশিবিরের বহিরাগত দাবি করে মধুর ক্যান্টিনে পাল্টাপাল্টি অবস্থান করছে কমিটিতে পদ প্রাপ্তরা। দুই পক্ষের অবস্থানে মধুর ক্যান্টিনে উত্তেজনা বিরাজ করছে।

ডাকসু সদস্য ও সাবেক উপ অর্থ সম্পাদক তিলোত্তমা সিকদার বলেন, আমি ২০১৩ সাল থেকে একটি হলের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে তিন বছর দায়িত্ব পালন করেছি। সেন্ট্রালের উপ অর্থ বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করা সত্ত্বেও আমরা ত্যাগের কথা ভুলে গিয়ে নবগঠিত কমিটিতে পুরনো পদেই আমাকে বহাল রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ছাত্রলীগের প্রতিটা প্রোগ্রামে আমি জয়েন্ট করেছি। কেউ বলতে পারবে না আমি কোন প্রোগ্রাম এ অনুউপস্থিত ছিলাম। আমার এই ঘাম এবং পরিশ্রম বৃথা করে আমাকে আবার বাংলাদেশ ছাত্রলীগের উপ সম্পাদক পদে বসিয়ে রাখা হয়েছে। আমি এই পদ মানি না। আমি এই পদ থেকে পদত্যাগ করবো। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অথচ যারা এতদিন রাজনীতি করেনি, যারা পকেট ম্যান, যারা তাদের নিজেদের পকেটে নিয়ে ব্যস্ত, যাদের এটাই প্রথম পদ তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার এই কমিটির সিদ্ধান্ত কখনোই হতে পারো না।

আরো দেখুন: মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি (ভিডিও)

সাবেক প্রচার সম্পাদক সায়েদ বাবু বলেন, তারা এটি একটি বিতর্কিত কমিটি ঘোষণা করেছে। আপনারা জানেন এই কমিটিতে শিবির কোটাধারীদের স্থান দেওয়া হয়েছে। যারা ক্যাম্পাসে বিগত ১০ বছরে ছাত্রলীগের মিছিল মিটিং করেছে, ডাকসু নির্বাচনস হ কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করা করেছে তাদেরকে এই কমিটিতে স্থান দেওয়া হয় নাই। গত কমিটির ২৩ জনের মধ্যে ১৯ জনকে কোন পদ পদবী দেওয়া হয়নি। আমরা শেখ হাসিনা কাছে একটি দাবি জানাতে চাই, এই বিতর্কিত কমিটিরতে যারা বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে যারা প্রকৃত ছাত্রলীগ তাদেরকে যেন স্থান দেওয়া হয়।

আরো দেখুন: রাব্বানীর জেলা থেকেই পদ পেল ২২ জন

তারবীর হাসান সৈকত বলেন, আপনারা জানেন আজকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। এখানে যারা তাদের সংগঠনের গঠনতন্ত্র ফিলাপ করে না তাদের রাখা হয়েছে। আমরা যখন এর বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করি তখন ছাত্রলীগের কিছু গুন্ডা ও অছাত্র আমাদের ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার ওপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬