ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ আহম্মেদ 

২৬ আগস্ট ২০২৬, ০৪:০১ PM
মো. বাইজীদ আহম্মেদ রনি।

মো. বাইজীদ আহম্মেদ রনি। © টিডিসি ফটো

উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান মো. বাইজীদ আহম্মেদ রনি। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের ম্যানেজমেন্ট সায়েন্সেস বিভাগে মার্কেটিং ডোমেইনে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপসহ ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাইজীদ আহম্মেদ রনি। তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এটি তাঁর নতুন গন্তব্য। ভবিষ্যতে দেশকে আরও ভালো কিছু দেওয়ার প্রত্যাশায় উচ্চতর ডিগ্রি অর্জনে সবার দোয়া কামনা করেন তিনি।

মো. বাইজীদ আহম্মেদ রনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি বিবিএ ও এমবিএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তাঁর বাড়ি গাজীপুরের কোনাবাড়ীতে। চলতি বছরের জুলাই মাসে তিনি আইআইটি কানপুরের পিএইচডি প্রোগ্রামে যোগ দেন।

স্কলারশিপের আওতায় তিনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের পাশাপাশি মাসিক উপবৃত্তি, গবেষণা সম্মেলনে অংশগ্রহণের জন্য ভ্রমণ ভাতা, স্বাস্থ্যসেবা এবং একাডেমিক খরচের জন্য আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬