আমি আর মাঠে থাকছি না: সর্ব মিত্র

০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ AM
ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা © সংগৃহীত

নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ করলেও আর মাঠে থাকবেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। এক বৃদ্ধকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা জানান তিনি।

পোস্টে সর্ব মিত্র চাকমা লিখেছেন, ‘যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতিরাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায়-ই না, উনার সাথে আরেকজন আরো বৃদ্ধ, উনিও মাদকাসক্ত, এই লোকের কাছে এর আগে একবার গাঁজা পাওয়া গেছিল।’

তিনি বলেন, ‘এই লোকগুলোকে তোলাটা অত্যন্ত কঠিন, তুললে আগায় ৪ কদম। তাই, লাঠিসোটা ছাড়া বা ভয়-ভীতি প্রদর্শন না করে তাদের তোলা যায় ই না। আমার নিজের এটার জন্য স্বার্থসিদ্ধি নেই, আমি আমার ক্যাম্পাসকে ভবঘুরে-পাগল-গাঁজাখোর মুক্ত দেখতে চেয়েছিলাম শুধু।’

নারী শিক্ষার্থী দু’জন হ্যারেজমেন্টের শিকার হয়েছেন জানিয়ে সর্ব মিত্র চাকমা বলেন, ‘আমার চাওয়া, এই ভবঘুরে-পাগল-হ্যারেজারমুক্ত ক্যাম্পাস গড়া। কিন্তু, এরকম প্রতিনিয়ত বিতর্ক আমার ব্যক্তিগত জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। এভাবে প্রক্টরিয়াল টিমের সাথে রাতে পাহারা দিয়ে উচ্ছেদ করাটা ডাকসুর কার্যনির্বাহী সদস্যের কাজ না, আবার আমার এখতিয়ারের মধ্যে পড়ছে না এমনটাও না।’ 

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মী শনাক্ত ঢাবির

তিনি বলেন, ‘কিছুদিন আগে তিনজন মাদকাসেবীকে তুলতে গিয়েছিলাম, একইভাবে পোস্ট করে আমাকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে। এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেওয়া ছাড়া উপায় থাকে না, যারা মাঠে কাজ করে তারাই জানে এটা কতটুকু কঠিন। একজন সদস্য হিসেবে আমি নিশ্চয় নিরাপদ ক্যাম্পাস গড়তে আমার তরফ থেকে কাজ করব, কিন্তু মাঠে আমি আর থাকছি না। ধন্যবাদ।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে এক বৃদ্ধকে লাঠি হাতে তাড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারপর থেকে ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  

ভিডিওটিতে দেখা যায়, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা এক বৃদ্ধ লোকটিকে লাঠি হাতে শাসাচ্ছে এবং ক্যাম্পাস থেকে চলে যেতে বলছেন। প্রক্টরিয়াল টিমের এক সদস্য ওই বৃদ্ধের ব্যাগে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করছেন, এমন দৃশ্যও দেখা যায়।

জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাল জন্মসনদে চার আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ ৩ জন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬