হল সংসদ নেতার উদ্যোগে ঢাবিতে প্রথমবারের মত স্টারলিংক চালু

৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ১২:০১ PM
হল সংসদের সমাজসেবা সম্পাদক ও  ছাত্রদলের আহবায়ক সদস্য মোজাম্মেল হক।

হল সংসদের সমাজসেবা সম্পাদক ও ছাত্রদলের আহবায়ক সদস্য মোজাম্মেল হক। © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মত স্টারলিংকের ইন্টারনেট চালু হয়েছে। স্যার সলিমুল্লাহ মুসলিম হলে এ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু হয়েছে। স্টারলিংক চালু উদ্যোগ নিয়েছেন স্যার সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সমাজসেবা সম্পাদক ও  ছাত্রদলের আহবায়ক সদস্য মোজাম্মেল হক।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) স্যার সলিমুল্লাহ মুসলিম হলে স্টারলিংক সেবা চালু করেন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হল হিসেবে স্যার সলিমুল্লাহ মুসলিম হলে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হয়। স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের আহবায়ক সদস্য ও সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক তার ডাকসু নির্বাচনী ইশতেহারে এই সেবা চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্টারলিংকের ইন্টারনেট চালু হয়েছে। ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুলতানুল আরেফিনের উদ্যোগে এটি বাস্তবায়ন করা হয়।

 

 

 

 

স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ জবি ভিসির, ৩০ জানুয়ারিই দ্বিতীয় স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে পদোন্নতি পেলেই কমবে বাড়ি ভাড়া, ওপরের গ্রেডের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬