রাকসু প্রতিনিধিদের গেজেট প্রকাশ আজ, শপথ ২৬ অক্টোবর 

২২ অক্টোবর ২০২৫, ০৫:০৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। অন্যদিকে হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন হল প্রভোস্টারা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। 

তিনি বলেন, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছে সেই নির্বাচিতদের গেজেট আজকেই আমরা প্রকাশ করতে যাচ্ছি। নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেলে সিনেট ভবনে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ হলগুলোর  প্রভোস্টারা।

প্রতিনিধিরা কতটাকা বরাদ্দ পাবে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে আপাতত বলতে পারছি না। সব কিছু খরচের হিসাব শেষে কত টাকা থাকবে তার উপর নির্ভর করবে প্রতিনিধিদের কী পরিমাণ বাজেট দেব।’

এর আগে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন।

সাড়ে তিন দশক পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন। ১৯৯০ সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হয়নি।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬