ছাত্র সংসদ নির্বাচনে এক বিভাগ থেকে তিন ভিপি, পাঁচ জিএসসহ ৩৪ জন নির্বাচিত

১৯ অক্টোবর ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:১৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি ও জিএস-সহ ইসলামিক স্টাডিজ বিভাগের ৩৪ জন নির্বাচিত হয়েছেন। এক বিভাগ থেকে এতজন নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগটির ২০১৯-২০ সেশন (মাস্টার্স) থেকে নির্বাচিত হয়েছেন ৪ জন, ২০২০-২১ সেশন (চতুর্থ বর্ষ) থেকে নির্বাচিত হয়েছেন ৬ জন, ২০২১-২২ সেশন (তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার) থেকে নির্বাচিত হয়েছেন ১৫ জন। ২০২২-২৩ সেশনের (তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টার) নির্বাচিত হয়েছেন ৬ জন, ২০২৩-২৪ সেশন (দ্বিতীয় বর্ষ) থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন। রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া তিনটি হলের ভিপি ও চারটি হলের ‘জিএস’ও একই বিভাগের শিক্ষার্থী।

রাবির ইসলামিক স্টাডিজ থেকে নির্বাচিতরা হলেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেট সদস্য সালাহউদ্দিন আম্মার, রাকসুর সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ, মতিহার হলের ভিপি তাজুল ইসলাম, বিজয় ২৪ হলের ভিপি মো. রাসেল মিয়া, হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী হল সংসদের ভিপি কাওসার হাবিব। মাদার বখ্শ হল সংসদের জিএস মো. ইব্রাহিম হোসেন, সৈয়দ আমীর আলী হল সংসদের জিএস সাব্বির হোসাইন, জিয়াউর রহমান হলের জিএস
আরিফুল ইসলাম, ও শাহ মখ্দুম হল সংসদের জিএস মো. বায়জীদ।

এ ছাড়া হল সংসদে বিভিন্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।  মতিহার হলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাঈজিদ খান, শহীদ শামসুজ্জোহা হলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, বিজয়-২৪ হলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, শহীদ শামসুজ্জোহা হলের সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রাসেল হোসাইন, শেরেবাংলা একে ফজলুল হক হলেরস হকারী সংস্কৃতি সম্পাদক আক্তার হোসাইন হিমেল, শহীদ হবিবুর রহমান হলের সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মো. আতিফ আহমেদ আরমান, মো. বুরহান উদ্দিন জিহাদী, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক, মতিহার হল।

আরও পড়ুন: অধিকাংশ শিক্ষক ১২ শতাংশের বেশি বাড়ি ভাড়া পাবেন: মন্ত্রণালয়

সৈয়দ আমীর আলী হলের সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আব্দুল কাদির, মাদার বখ্শ হলের সহকারী কমনরুম সম্পাদক আব্দুল্লাহ আল হুমাইদী, মতিহার হলের সহকারী কমনরুম বিষয়ক সম্পাদক এহতেশাম বিল্লাহ, সৈয়দ আমির আলী হলোর বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সাজিদ সিদ্দিক, রহমতুন্নেসা হলের বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, জুলাই-৩৬ হলের সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফাতিমাতুস সানিহা, নবাব আব্দুল লতিফ হলের সহকারী কমনরুম বিষয়ক সম্পাদক মো. সজিব আহমেদ রাজু, রহমতুন্নেসা হলের সহকারী কমনরুম বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, নবাব আব্দুল লতিফ হলের নির্বাহী সদস্য তানভীর আহমেদ, বিজয়-২৪ হলের নির্বাহী সদস্য তামিম বিল্লাহ, শহীদ জিয়াউর রহমান হলের নির্বাহী সদস্য তাজিমুল হাসান, সৈয়দ আমীর আলী হল সংসদের নির্বাহী সদস্য জিল্লুর রহমান, তাপসী রাবেয়া হলের নির্বাহী সদস্য উম্মে হাবিবা। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে হল সংসদে বিজয়ী ৩ জন। মতিহার হলের নির্বাহী সদস্য মো. ইসমাইল হোসেন, মন্নুজান হলের সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা. রাজিয়া সুলতানা, জুলাই ৩৬ হলের সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোছা. খাদিজাতুল কুবরা।

এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আমরা পড়াশোনার পাশাপাশি সবদিক থেকেই যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। তাদের নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়া হয়। যার ফলস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছে এবং অধিকাংশই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আগামী দিনে আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নানা প্রান্তে তাদের সততা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ।’

পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081