ঢাবিতে বাসা বেঁধে থাকা কবুতর রান্না করে খাওয়ার অভিযোগ, সতর্ক করল হল সংসদ

১৭ অক্টোবর ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ PM
ঢাবির এসএম হল

ঢাবির এসএম হল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাকালীন হলগুলোর একটি সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল)। পুরোনো এই হলের বিভিন্ন কর্নারে ও ওয়াশরুমে বাসা বেঁধে বসবাস করছে একদল কবুতর। সম্প্রতি বসবাসকারী এমন কিছু কবুতরকে কেউ কেউ ধরে নিয়ে রান্না করে খাচ্ছেন বলে অভিযোগ পেয়েছেন হল সংসদের নেতারা।

এ ঘটনায় হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. জায়েদুল হক, সাধারণ সম্পাদক (জিএস) সাদমান আবদুল্লাহ্ ও সমাজসেবা সম্পাদক মো. মোজাম্মেল হক একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। এ ঘটনায় তারা কঠোর অবস্থান ও নজর রাখার পাশাপাশি হল প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও সতর্ক দিয়েছেন এই স্পষ্ট বার্তায়। 

এই স্পষ্ট বার্তায় বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সলিমুল্লাহ মুসলিম হলের বিভিন্ন কর্নারে ও ওয়াশরুমে বসবাসকারী এমন কিছু কবুতরকে কেউ কেউ ধরে নিয়ে রান্না করে খাচ্ছেন। এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়, কারণ কবুতরগুলো আমাদের হলের সৌন্দর্য ও সম্পদ। তাছাড়া এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, কোনো প্রাণী বা পাখি হত্যা, আঘাত করা, ধরার চেষ্টা করা, বিক্রি করা বা খাওয়া দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।’

‘সুতরাং, সলিমুল্লাহ মুসলিম হল সংসদ এখন থেকে এ বিষয়ে কঠোর অবস্থান ও নজর রাখবে এবং হল প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি সকল শিক্ষার্থীর সহযোগিতা কামনা করছে।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9