বাইরে থেকে প্যানেলপ্রতি ৫ জনকে ক্যাম্পাসে থাকার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন

১৬ অক্টোবর ২০২৫, ০১:২৫ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:২৭ PM
রাকসু ভবন

রাকসু ভবন © টিডিসি সম্পাদিত

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়া আর কারোর ক্যাম্পাসে ঢোকার অনুমতি নেই। তবে আবেদন সাপেক্ষে নির্বাচনি পরিবেশ দেখতে প্রতি প্যানেলের ৫ জন নেতাকে অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ক্যাম্পাসে ঢুকতে পারছেন বহিরাগতরা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমানকে বসে থাকতে দেখা যায়। এটা দেখে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে গতকাল বিকেলেও আমান টুকিটাকি চত্বরে দেখা যায়। গতকাল নির্বাচন কমিশন জানান, উনি ঢুকলেন কীভাবে? উনার তো আসার কথা না এখানে। উনি কীভাবে ঢুকলেন? আচ্ছা, বিষয়টা আমি দেখছি।

আরও পড়ুন: শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশ নিয়ে আলোচনা চলছে: শিক্ষা উপদেষ্টা

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও রাবির সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন বলেন, আমরা এমন অনুমতি চাইনি। শুনলাম, ছাত্রদল থেকে এমন অনুমতি চাওয়া হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলোর ৫ জন করে নেতাকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দিয়েছে। এজন্য আমরাও চারজন নেতা ক্যাম্পাসে আছেন।

জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার বলেন, আমি নিজেও দেখেছি। প্রশ্ন হলো প্রশাসনের নিষেধাজ্ঞার পরও একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা কীভাবে ভোট চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করলেন সেটাই  দেখার বিষয়। তিনি প্রশাসনকে ম্যানেজ করে নাকি অন্যভাবে ঢুকেছেন আমরা জানিনা। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য এটি উদ্বেগজনক।

এ বিষয়ে নির্বাচন কমিশন বলেন, নির্বাচনি পরিবেশ দেখার জন্য অনেকে আবেদন করেছে। আমরা সে সেই সাপেক্ষে পাঁচজনকে অনুমতি দিয়েছি। তারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না, ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারবে। নির্বাচন কেমন হচ্ছে তা দেখবে। আমরা ছাত্রদল, শিবিরসহ যারা আবেদন করেছে সবাইকেই পাঁচজন করে আনার অনুমতি দিয়েছি।

নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬