চবির ১ নম্বর গেটে ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের অবস্থান

১৫ অক্টোবর ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:১৯ PM
চবি ১ নম্বর গেটে ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের অবস্থান

চবি ১ নম্বর গেটে ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের অবস্থান © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে সারিবদ্ধভাবে কেন্দ্রে আসছেন। তবে নির্বাচনের দিনে বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলগেট এলাকার রফিক ছাত্রাবাসের সামনে প্রায় শতাধিক বহিরাগত অবস্থান করছেন। তাদের সঙ্গে রয়েছে ২০-৩০টি মোটরসাইকেল। এ সময় নেতৃত্ব দিচ্ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণ পরপর বাইক ও গাড়িতে করে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা সেখানে জড়ো হচ্ছেন।

বহিরাগতদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী প্রতীক সিকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কিন্তু বহিরাগতদের অবস্থান ও শোডাউন শিক্ষার্থীদের মাঝে শঙ্কার সৃষ্টি করছে। আমরা চাই না বাইরের কেউ আমাদের নির্বাচনে প্রভাব বিস্তার করুক। কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন বলেন, ‘আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করছি। বাইরে ছাত্রদলের নেতাকর্মীদের জড়ো হওয়ার বিষয়টি এসপিকে জানিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে শিক্ষার্থীরা আশা করছেন, শেষ পর্যন্ত যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গণতান্ত্রিক পরিবেশে চাকসু ও হল সংসদ নির্বাচন সম্পন্ন হয়।

চবির ক্লাব প্রতিনিধিদের সাথে মতবিনিময় করল ‘লাউড অ্যান্ড ক্ল…
  • ১৫ জুলাই ২০২৬
যবিপ্রবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৫ জুলাই ২০২৬
সেই ক্ষতের প্রতিশোধ এবার কি ডাগআউটে থেকে নিতে পারবে আর্জেন্…
  • ১৫ জুলাই ২০২৬
কাতারের আমিরের নিকট প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর
  • ১৫ জুলাই ২০২৬
আল্টিমেটাম দিয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমানের ৫ বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence