টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং

ঢাবি-জাহাঙ্গীরনগর-বুয়েট-বাকৃবির সঙ্গে দেশসেরা সরকারি বিশ্ববিদ্যালয় গাকৃবি

০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ AM
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং বাকৃবির সঙ্গে দেশসেরা সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। সেরা দশের মধ্যে সরকারি সাতটি এবং বেসরকারি তিনটি বিশ্ববিদ্যালয় এ র‌্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে। তবে সবগুলোর অবস্থান ৮০০-এর পরে।

বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। টাইমস হায়ার এডুকেশনের ওয়েসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ড্যাফোডিল ৮০১ থেকে ১০০০ এর মধ্যে রয়েছে। একই সীমার মধ্যে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, তৃতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে। 

১০০১ থেকে ১২০০ এর মধ্যে থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সামীর মধ্যে রয়েছে ৬ষ্ঠ অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৭ম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৮ম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নবম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

আরও পড়ুন: এবারও দেশসেরা ড্যাফোডিল, গাজীপুর কৃষি, জাবি ও নর্থ সাউথ—বড় লাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এর বাইরে ১১তম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২তম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১৩তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্য…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচ…
  • ১২ আগস্ট ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাবি শিক্ষার্থী সাইমন আর ন…
  • ১২ আগস্ট ২০২৬
সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬