জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রশাসন। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে আজ রবিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

আরও পড়ুন: ডাকসুর ব্যালটের কাজ নীলক্ষেতে হলেও ৫ ধাপে নিশ্চিত হয় নিরাপত্তা

জানা গেছে, ডাকসু নির্বাচনের পর থেকে নানা ধরনের অভিযোগ জানিয়ে আসছেন ছাত্রদল ও বামসহ বিভিন্ন সংগঠন এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। তারা প্রশাসনের কাছে এর জবাবও চেয়েছেন। প্রশাসনও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কিছু অভিযোগের ব্যাখ্যা দিয়েছে। সর্বশেষ নীলক্ষেতে ব্যালট পেপার ছাপা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর জরুরি এ সংবাদ সম্মেলন ডাকা হলো। 

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬