টিএসসিতে হাসিনার ছবির ওপর ডিম নিক্ষেপ

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
শেখ হাসিনার ছবির ওপর ডিম নিক্ষেপ করছেন একজন

শেখ হাসিনার ছবির ওপর ডিম নিক্ষেপ করছেন একজন © টিডিসি

নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করার করার প্রতিবাদে টিএসসিতে শেখ হাসিনার ছবির ওপর ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ‘দ্য রেড জুলাই’।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

‘দ্য রেড জুলাই’-এর সদস্যসচিব মো. সজিব হোসেন বলেন, ‘আমরা এখন পর্যন্ত অনেক লীগ দেখেছি , পুলিশ লীগ, আনসার লীগ। আওয়ামী ফ্যাসিস্টরা যখন অন্যান্য দিক থেকে পেরে উঠছে না, যখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। এখন থেকে যখন‌ই এই আওয়ামী ফ্যাসিস্টদের দেখবেন, তাদের প্রথমে হালকা করে মেরে ডিম দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ডিম মেরে লাঞ্ছিত করা হলো। প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হয়েও যদি তারা নিরাপত্তার অভাবে থাকেন, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন‌। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬