রাবি প্রশাসন গায়ে হাত তুলল, গলা চেপে ধরল: সালাউদ্দিন আম্মার

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ AM
রাবির লোগো ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার

রাবির লোগো ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার © সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে অভিযোগ জানিয়ে তিনি বলেছেন, ‘জুলাইয়ের পর আবার মাইর খাওয়া শুরু হলো। রাবি প্রশাসন গায়ে হাত তুলল, গলা চেপে ধরল।’

শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার বিরুদ্ধে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সময় এই হামলার ঘটনা ঘটে।

সালাউদ্দিন আম্মার নিজেই এ বিষয়ে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে জানান। ফেসবুকে তিনি লেখেন, ‘জুলাইয়ের পর আবার মাইর খাওয়া শুরু হলো। রাবি প্রশাসন গায়ে হাত তুলল, গলা চেপে ধরল।’

তিনি আরও বলেন, ‘কোনো অভিযোগ দেবো না, তদন্ত কমিটিও গঠন করবোনা শুধু পোষ্য কোটা পূনর্বহালের সিদ্ধান্ত বাতিল করবে।’

সালাউদ্দিন সবশেষে লেখেন, ‘ইনসাফের লড়াইয়ে রাবিয়ানরা আরেকবার এগিয়ে আসুন।’

 

সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগীতায় চাঁদপুরের দুই শিক্ষার্থীর…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দময় অপেক্ষা, জেলায় জেলায় যাচ্ছে বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা, করুন অনলাইন ফ্রি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬