ডাকসুর প্রথম সভা শুরু, সভাপতিত্বে উপাচার্য

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত কার্যনির্বহী কমিটির প্রথম সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত কার্যনির্বহী কমিটির প্রথম সভা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা শুরু হয়েছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বহী কমিটির প্রথম সভা শুরু হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কার্যক্রম শুরু হলো।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির ২৩টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সভায় সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এতে উপস্থিত রয়েছেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে সভার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আগামীকাল (রবিবার) অথবা পরশুদিন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারেন। ইতিমধ্যে নির্বাচিতদের চিঠি পাঠানোসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজই তারিখ চূড়ান্ত করা হতে পারে।’

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন। 

আরও পড়ুন: রাকসুর প্রার্থী তালিকা চূড়ান্ত আজ, শুরু হচ্ছে প্রচারণাও

জানা গেছে, প্রকাশিত ফলাফলের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) এ সভার মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হলো।

উল্লেখ্য, সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। আর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিয়েছিলেন ২৩ মার্চ। এবারের নির্বাচনের পর ডাকসুর কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
  • ১৬ জুলাই ২০২৬
নিয়োগ পেলেন নতুন নৌবাহিনীর প্রধান
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence