জাকসুর নবনির্বাচিত নেতৃত্ব গণতন্ত্র ও ইনসাফের পথে অবিচল থাকবে, আশা ভিপি সাদিক কায়েমের

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সকল প্রতিনিধিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েম। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জাকসুর ফলাফল প্রকাশের পর এক বিবৃতিতে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত জাকসু নেতৃত্ব গণতন্ত্র ও ইনসাফের পথে অবিচল থাকবে।

‘‘আমরা প্রত্যাশা করি, নবনির্বাচিত জাকসু নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসী ভূমিকা পালন করবেন।’’

বিবৃতিতে তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য অভিন্ন। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬