ডাকসু-জাকসু-রাকসুতে কে কত পার্সেন্ট ভোট পাবে, তা আগে থেকেই নির্ধারিত

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ PM
অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া

অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া © সংগৃহীত

বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া অভিযোগ করে বলেছেন, ডাকসু-জাকসু নির্বাচন পরিকল্পিত প্রহসন ও ১/১১ মডেলে হয়েছে। এটি এক প্রকার দখলদারি নির্বাচন।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আড্ডা বাজারে নির্বাচনী পথসভায় এই মন্তব্য করেন তিনি।

পাপিয়া বলেন, ‘ডাকসু-জাকসু নির্বাচনে কাকে কত শতাংশ ভোট দেওয়া হবে তা আগেই চূড়ান্ত ছিল। কোন পদে কে বসবে তাও আগেই চূড়ান্ত। ২০০৮ সালের নির্বাচনের নীলনকশার নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের সঙ্গে মিল রেখে ডাকসু-জাকসু-ইকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার চূড়ান্ত করে বলতে চায়, গত ১৫ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই সময়ের রক্তত্যাগের মর্যাদা আপনি দিতে পারেননি, ব্যর্থ হয়েছেন।’

‘‘গত ১৫ বছর দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রশিবির ছাড়া কোনো রাজনৈতিক দলের সংযোগ ছিল না। ছাত্রশিবির গুপ্তচরের ছাত্রলীগের মধ্যে ঢুকে সুবিধা নিয়েছে। তারা এখন দেশ দখলের রাজনৈতিক খেলা খেলছে।’’

২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম-সন্দ্বীপ রুটের ভাড়া ছিল ১৪০ টাকা, একই জাহাজে কক্স…
  • ০২ নভেম্বর ২০২৬
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
  • ০২ নভেম্বর ২০২৬
পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা…
  • ০২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর
  • ০২ নভেম্বর ২০২৬