ডাকসুর ভোট গুনতে ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে কত?

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ PM
ভোট দেওয়ার প্রতীকী ছবি

ভোট দেওয়ার প্রতীকী ছবি © সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারের ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। ভোট গণনার জন্য থাকছে অত্যাধুনিক ১৪টি মেশিন। এসব মেশিনে ঘণ্টায় ৮০০-১৩৫০ ভোট গণনা করা যাবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, আমরা অত্যাধুনিক মেশিনে ভোটগুলো গণনা করব। খুব বেশি সময় লাগবে না। কোনো সন্দেহ-সংশয় থাকলে একাধিকবারও গণনা করা যেতে পারে।

তিনি আরও বলেন, আমরা যে মেশিন ব্যবহার করব, তার কোনোটির স্ক্যানিং স্পিড থাকবে ঘণ্টায় ৫০০০ পাতা, আবার কোনোটির স্ক্যানিং স্পিড ৮০০০ পাতা। ভোটারপ্রতি ছয় পাতার ব্যালট হিসাব করলে দেখা যাবে, যে মেশিনগুলোর স্পিড ঘণ্টায় ৫০০০ পাতা, সেগুলো দিয়ে ৮০০ থেকে ৮৫০ জন ভোটারের ব্যালট গণনা করা যাবে। আবার যে মেশিনে ঘণ্টায় ৮০০০ পাতার স্পিড, তা দিয়ে ঘণ্টায় ১৩০০-১৩৫০ ভোটারের ব্যালট গোনা হয়ে যাবে।

চিফ রিটার্নিং কর্মকর্তা  বলেন, সর্বনিম্ন হিসাবটা ধরলেও আমরা ঘণ্টায় ১২ হাজার ভোটারের দেওয়া ভোট (৬ পৃষ্ঠার ব্যালট) গুনে ফেলতে পারব। যদি ৩০ হাজার ভোট পড়ে, তাহলে তো আমাদের লাগবে প্রায় তিন ঘণ্টা। যদি কোথাও রিপিট গণনা করি, তাহলে হয়তো আরও কিছু সময় লাগতে পারে। সে জন্য আমরা বলেছি, রাতের প্রথমাংশেই ফল ঘোষণার প্রস্তুতি আমাদের আছে। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, এবার ডাকসুতে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। এতে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী ৬২ জন।  

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনে…
  • ৩০ আগস্ট ২০২৬
হড়পা বানে কাদায় ঢেকে গেছে স্কুল, এক ফোনকলে দুই সন্তানের মায়…
  • ৩০ আগস্ট ২০২৬
নির্যাতনের পরে গাছে বেঁধে আগুন, ৫৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হা…
  • ৩০ আগস্ট ২০২৬
এক মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে একে একে প্রাণ হারালেন তিন বন্ধু
  • ৩০ আগস্ট ২০২৬
নেপালের কাদায় ভরা টানেলে ৪০০ শ্রমিক আটকা পড়ার আশঙ্কা
  • ৩০ আগস্ট ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সামনে রোগীদের ক্ষোভের ঘটনায় ডিউটিতে অনুপস…
  • ৩০ আগস্ট ২০২৬