ডাকসু নির্বাচন

শেষ প্রচারণার দিন এক প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ AM
পাকিস্তানি ক্রিকেটার ভিডিও বার্তায় শুভকামনা জানালেন তকিকে

পাকিস্তানি ক্রিকেটার ভিডিও বার্তায় শুভকামনা জানালেন তকিকে © সংগৃহীত

পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কাল। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন ছিল শনিবার। এখন ভোট উৎসবের পালা। শেষ প্রচারণার দিন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম শুভকামনা চমক দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি পাকিস্তান থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তকিকে শুভকামনা জানিয়েছেন।

ভিডিও বার্তায় মিসবাহ-উল-হক বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আমি আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার আশা আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’

এবারের ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুহাইমেনুল ইসলাম তকি। তিনি ঢাকা লিগ খেলা এবং জাতীয় স্পিন ক্যাম্পে অংশগ্রহণ করা একজন ক্রিকেটার। ক্রীড়া সম্পাদক পদে তকির সঙ্গে আরও ১২ জন প্রার্থী লড়ছেন।

তকিকে কেন্দ্র করে নির্বাচনে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তকির অভিযোগ, নির্বাচনের শুরুতেই ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার। তিনি বলেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, তবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন প্রকাশ্য সমর্থন দেওয়া অনুচিত।’

এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। আগামী ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ।

নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬