ডাকসুর ভোটকেন্দ্রে মোবাইল-ব্যাগসহ যেসব জিনিস বহনে নিষেধাজ্ঞা

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল-ব্যাগসহ একাধিক জিনিস বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। 

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘‘এই নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।’’

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যায়ের সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক, ৮টি কেন্দ্রে বুথের ৮১০টি নির্ধারণ করা হয়েছে। এই বুথ সংখ্যায় সকল ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনোরকম বিঘ্ন ছাড়াই সকল কেন্দ্রে নির্ধারিত সময় বিকাল ৪টার মধ্যে ভোটদান সম্পন্ন হওয়া সম্ভব বলে জানিয়েছে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।

১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950