ক্ষমা চাইলেন সেই ঢাবি শিক্ষার্থী

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ PM
আলী হুসেন

আলী হুসেন © ভিডিও থেকে নেওয়া

ডাকসু নির্বাচনে রিটকারী নারী প্রার্থীকে নিয়ে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে স্ট্যাটাস দেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন।  পোস্টটি ভাইরাল হলে সেই শিক্ষার্থী ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেন তিনি। 

ভিডিও বার্তায় আলী হুসেন বলেন, ‘আমার বিকালের পোস্টের জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি আলী হুসেন, খারাপ ভাষা ব্যবহার করে বিকেলের দিকে একটি পোস্ট দিয়েছি। একজন মানুষের পক্ষে তা সম্ভব না, এরকম ভাষা ব্যবহার করা। সেটা করে, আমি একজনকে গা..দিয়েছি।

শুধু আপুকে না, সবাইকে গা.. দিয়েছি। আমি বলে দিয়েছি, যারা ওটা সাপোর্ট করবে সবাইকে দিয়েছি। আমার এরকম করা উচিত হয়নি। সেজন্য আমি ক্ষমা প্রার্থী। বিষয়টি আমার পরিবারও জেনে গেছে, সাবাই আমাকে গালা.. করছে।  আমি হেনা আপুর সঙ্গে দেখা করে মাফ চাইব।’

তিনি বলেন, ‘আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই, এমনকি ছাত্রশিবিরের সঙ্গেও যুক্ত নই। আমাকে শিবিরের সাথী বলে সবাই ফেসবুকে পোস্ট করতেছে। অথচ ছাত্রশিবিরের কোনো ধরনের প্রোগ্রাম বা ওদের কারো সঙ্গে আমার কোনো ছবি নেই। আমি ওদের রাজনীতির সঙ্গে জড়িত নই। এ ছাড়াও আমি ছাত্রদল বা ছাত্রলীগও করি না। এমনিতে আমি ফেসবুকে অতিরিক্ত পোস্ট দিয়ে থাকি, যা মন চাই তাই ফেসবুকে পোস্ট করি।’  

জানা গেছে, আলী হুসেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী, থাকেন সার্জেন্ট জহুরুল হক হলে। 

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে রিটকারী নারী প্রার্থীকে নিয়ে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন। পরে ভাইরাল হলে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা তাকে শিবির দাবি করে শাস্তি চেয়েছেন। এ ছাড়াও ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদও ছাত্রশিবিরের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই জানিয়ে প্রতিবাদও আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।

ট্যাগ: ঢাবি
সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9