৬ ব্যাগ রক্ত দিতে হয়েছে আইসিইউতে ভর্তি ইমতিয়াজকে

৩১ আগস্ট ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ PM
ইমতিয়াজ আহমেদ সায়েম

ইমতিয়াজ আহমেদ সায়েম © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামের স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে আহত তিন শিক্ষার্থী বর্তমানে গুরুতর অবস্থায় নগরের দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকজনকে ঢাকায় আনা নেওয়া হচ্ছে।

জানা গেছে, সংঘর্ষের পর গুরুতর আহত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদ সায়েম, সমাজতত্ত্ব বিভাগের মামুন ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম। এর মধ্যে ইমতিয়াজ আহমেদ নগরের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। আর নাইমুল ইসলামকে উন্নত চিকিতসা দিতে ঢাকা আনা হচ্ছে। 

আজ রোববার রাত ৯টার দিকে সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, নাইমুল ইসলামকে প্রথমে ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। তার ভাস্কুলার ইনজুরি (রক্তনালিতে আঘাত) রয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। ইমতিয়াজ আহমেদ পার্কভিউর আইসিইউতে ভর্তি আছেন। একই হাসপাতালে ভর্তি মামুনের অবস্থা কিছুটা ভালোর দিকে।

পার্কভিউ হাসপাতালে ইমতিয়াজ আহমেদের সঙ্গে এসেছিলেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল আশিক। আইসিইউর বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, ইমতিয়াজকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে বলেছেন। তার মাথায় কোপানো হয়। এতে মস্তিষ্কে আঘাত লেগেছে।

 

ট্যাগ: চবি
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9