ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু

২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১০:৩৯ PM
ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু ছাত্রশিবির প্যানেলের

ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু ছাত্রশিবির প্যানেলের © টিডিসি সম্পাদিত

আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনী প্রচার শুরু করেছেন। বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এসময় এই প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েমসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী মো. জাবির আহমেদ জুবেলের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পর্ষদের নির্বাচনীপ্রচার-প্রচারণা শুরু হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। এরপর তারা কার্জন হল এলাকায় প্রচার-প্রচারণা করবেন বলে জানিয়েছেন।

এ ছাড়া দুপুরের দিকে জগন্নাথ হলের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে। সেখানে উপস্থিত ছিলেন এই প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা, জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়াসহ প্যানেলের অন্য সদস্যরা।

সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে একটি স্বতন্ত্র প্যানেল সকালে ক্যাম্পাস এলাকায় প্রচার-প্রচারণা শুরু করে। এই প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়েছেন মো. জামাল উদ্দীন খালিদ।

এ ছাড়া দুপুরের দিকে কেন্দ্রীয় গ্রন্থাগানেন সামনে থেকে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেন। তাদের মধ্যে আছেন এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী, ক্রীড়া সম্পাদক প্রার্থী জহিন ফেরদৌস জামি ও স্বতন্ত্র সদস্য প্রার্থী সরদার নাদিম মাহমুদ শুভ।

তবে সিনেট ভবনে প্রশাসনের সঙ্গে বৈঠক থাকায় মাঝে কিছুক্ষণ বিরতি দিয়ে দুপুরের পর আবারও প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন।

ট্যাগ: ডাকসু
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081