ডাকসু নির্বাচন: ছাত্রী হলে প্রচারণা চালানো যাবে ১২ ঘণ্টা

২৫ আগস্ট ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১০:০১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ছাত্রী হলে প্রচারণা চালানো যাবে। এ জন্য ১২ ঘণ্টার নির্ধারিত সময়সীমা থাকবে। ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর চীফ রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে ছাত্রী হলগুলোয় স্ব হলের অনাবাসিক এবং অন্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক ছাত্রী যারা প্রার্থী, তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে চার শিক্ষার্থীর রিট: ডাকসুর ভোটার তালিকা নিয়ে নতুন সিদ্ধান্ত ঢাবির

২৬ আগস্ট হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এদিকে এবার নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সে জন্য আগামীকাল মঙ্গলবারের মধ্যে এ পদ্ধতিতে ভোটদানে আগ্রহীদের আবেদন বা যোগাযোগ করতে বলা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ১১ নভেম্বর ২০২৬
পত্রিকা দিয়ে মুখ ঢেকে সংসদে ফোনালাপ, পেছন থেকে সতর্ক করলেন …
  • ১১ নভেম্বর ২০২৬
একযোগে ৭ জেলার এএসপিকে বদলি
  • ১১ নভেম্বর ২০২৬
তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের
  • ১১ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950