ডাকসু প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি এবি জুবায়েরের

২৪ আগস্ট ২০২৫, ০২:২০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ১১:৪১ AM
ডাকসু পদপ্রার্থী এবি জুবায়েরসহ কয়েকজন সদস্য

ডাকসু পদপ্রার্থী এবি জুবায়েরসহ কয়েকজন সদস্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ৪ সদস্য বিশিষ্ট আংশিক প্যানেলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের। রবিবার (২৪ আগস্ট)  বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সুবিধার জন্য এবি জুবায়ের ডাকসু কেন্দ্রীক কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ভোটকেন্দ্র পুনর্বিন্যাস করে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের কেন্দ্র ল্যাবরেটরিতে এবং কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের কেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর করা ; মনোনয়নপত্র সংগ্রহের শুরু থেকে এ পর্যন্ত যে সকল প্রার্থী নিয়মভঙ্গ বা আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা; ভোটদানের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আলাদা আইডি নির্ধারণ না করে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বৈধ পরিচয়পত্র দিয়েই ভোট প্রদানের সুযোগ রাখা; প্রার্থীদের মূল নামের পাশাপাশি তাদের পরিচিত ডাকনামও ব্যবহার করার অনুমতি দেওয়া; ব্যালট পেপারে প্রার্থীর নাম ও নম্বরের পাশাপাশি ছবি সংযুক্ত করা; নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও সাইবার বুলিং থেকে সুরক্ষা দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; কোনো মাদকাসক্ত প্রার্থী যাতে নির্বাচিত হতে না পারে, সে জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের ব্যবস্থা করা; কেন্দ্রীয় সদস্য সম্পাদক আশিক খান বলেন, বিশ্ববিদ্যালয় আজও বহিরাগতদের জন্য উন্মুক্ত এক পার্কে পরিণত হয়েছে। অথচ প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর দাবি সাদিক কায়েমের

জুবায়ের বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, এ অব্যবস্থা ততই নির্বাচনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন, অভ্যুত্থানের ঘটনায় হামলাকারী ফ্যাসিবাদী শিক্ষকরা এখনও স্বপদে বহাল আছেন। এমনকি ডাকসু নির্বাচনে তাদের দায়িত্ব দেওয়ার আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই দ্রুত এসব চিহ্নিত শিক্ষকদের বিচারের আওতায় আনা জরুরি বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, কেন্দ্রীয় সদস্য সম্পাদক আব্দুর রহমান আল ফাহাদ প্রমুখ।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬