ঢাবির আবাসিক সংকট দূরীকরণে ছাত্রদলকে প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান

২৩ আগস্ট ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
তারেক রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়

তারেক রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর সংকট নিরসন ও খাবারের মান উন্নয়নে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে লিখিত প্রস্তাবনা তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট নিরসনে আবাসিক হল গুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি । 

এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে হল গুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানে একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাদের কে কর্মীদের কে আহ্ববান জানাই । 

তিনি আরও বলেন, দেশের অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষক- শিক্ষার্থীদের সাথে কথা বলে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভবনা নিয়ে শুপারিশসহ রির্পোট তৈরি করার জন্য ইতোমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage